1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"যুগরত্ন" দেশসেরা সাংবাদিক দেবিদ্বারের প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

“যুগরত্ন” দেশসেরা সাংবাদিক দেবিদ্বারের প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৯ বার

ময়নাল হোসেন:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক “যুগরত্ন” সাংবাদিক সম্মাননা-২০২৪ ইং প্রদান অনুষ্ঠানে দেশসেরা ১১ জনের তালিকায় কুমিল্লার দেবিদ্বারের প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার
মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে “যুগরত্ন” সাংবাদিক সম্মাননা- ২০২৪ মনোনীতদের নামের তালিকা প্রকাশ করা হয়।

জানা যায়, আগামী ২২-২৩ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি আহমেদ আবু জাফর ও সদস্য সচিব নুরুল হুদা বাবু।

উল্লেখ্য, তিন যুগ ধরে সাংবাদিকতা পেশায় অবদান রাখা এমন শতাধিক সাংবাদিকদের মধ্য থেকে বাছাঈ করে এ বছর ১১ জনকে সম্মাননা দিতে কক্সবাজারে আহবান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

দেবিদ্বারের প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার ১৯৭৬ সাল থেকে অদ‍্যাবধি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে অনুসন্ধানী সাংবাদিকতায় অবদান রেখে আসছেন। বর্তমানে তিনি দৈনিক কালের কন্ঠ পত্রিকায় কর্মরত আছেন।

তাকে এ সম্মানে ভূষিত করায় আয়োজক কমিটির সংশ্লিষ্টদের বাংলাদেশ প্রেসক্লাব দেবিদ্বার উপজেলা শাখা সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net