ঢাকা   ০১:৩৬:৪৮ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বুতীপুরে আশা‘র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :

মহান বিজয় দিবস ২০২৪ ইং উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বুতীপুরে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋন প্রদানকারী সংস্থা আশা‘র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋন প্রদানকারী সংস্থা আশা‘র উদ্যোগে দেশব্যাপী ১৫ হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে  ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দেশব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দিনাজপুরের পার্বুতীপুর উপজেলার আশা বছির বানিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পে স্থানীয় ৫টি ইউনিয়নের ২ শতাধিক বিভিন্ন বয়সী মানুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এছাড়াও ৫ থেকে ১৫ বছর বয়সী কিশোর ও কিশোরীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। দিনব্যাপী  ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় শংকরপুর ইউপি“র সাবেক ইউপি চেয়ারম্যান মো: আফসার আলী।

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন আশা চিরিরবন্দর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার বিক্রম জিৎ বিভাষ মিশ্র, বছিরবানিয়া স্বাস্থ্য কের্ন্দ্রের ডা: মো: গোলাম সারোয়ার, ব্রাঞ্চ ম্যানেজার মো: সাইদুর রহমান, প্রভাষক মো: মিজানুর রহমান, শিক্ষক মো: আজিজুল হক ও ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার মো: সাইফুল ইসলামসহ স্থানীয় গন্যামান্য ব্যক্তিরা। দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি রক্তচাপ পরিমাপ,ডায়াবেটিস পরীক্ষা এবং ৫- ১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের মাঝে বিনামুল্যে কৃমিনাশক ঔষুধ খাওয়ানো হয়। আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি (সিএসআর) কার্য্যক্রমের আওতায় বছরে কয়েক লাখ মানুষকে স্বাস্থ্য,শিক্ষা,ত্রাণ,শীতবস্ত্র,স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে, যার অর্থ সংস্থার উদ্বৃত তহবিল থেকে জোগান দেয়া হয়।

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর
তাং ১৭-১২-২৪ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি