1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে নদী দূষণ ও সরকারি জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের

সৈয়দপুরে নদী দূষণ ও সরকারি জমি দখলের প্রতিবাদে মানববন্ধন 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার

মো:জাকির হোসেন , সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে নদীতে শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্য ফেলে দূষিত করাসহ নদীর তীরে সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় সৈয়দপুর প্রেসক্লাবের এই কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, বাম নেতা আব্দুল খালেক, রফিকুল ইসলাম সরকার, মোমিনুল ইসলাম, সাবেক ছাত্র নেতা এস এম মাহমুদুল হাসান তনু, জাহিদ হাসান ও মাহামুদুল ইসলাম রকি।

এসময় বক্তারা বলেন, সৈয়দপুর দেশের অন্যতম রাজস্ব প্রদানকৃত প্রথম শ্রেণির পৌরসভা। অথচ এ শহরের প্রায় ৮০ ভাগ সড়কই চলাচল অযোগ্য। সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে দিনরাত যানজটে নাকাল পৌরবাসী।

এছাড়া যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ। ড্রেনগুলো ভরাট হয়ে নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্থ হওয়ায় পানি উপচে রাস্তাসহ বাড়ি ও দোকানে ঢুকে পড়ছে। কোন কোন এলাকায় সারাবছর পানিবদ্ধতা।

এর পাশাপাশি পুরো শহরে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছে বহুতল ভবন সহ অসংখ্য স্থাপনা। রেললাইন জুড়ে বসছে ভ্রাম্যমাণ দোকান। ইদানিং সেখানে গড়ে উঠেছে পুরাতন কাপড়ের স্থায়ী বাজার। ফলে ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এমনকি কুন্দল খরখডিয়া  নদী তীরের সরকারি জমি জবর দখল করে নির্মাণ করা হয়েছে একটা ব্যক্তিগত সবজি মার্কেট। এই মারকেট মহা সড়ক ঘেষে হওয়ার কারণে প্রায় দূরঘটানা ঘটছে। সেই সাথে এই নদীতে শহরের বিভিন্ন  কল কারখানা  বর্জ্য ফেলা হচ্ছে। এতে চরম দূষিত হয়ে পড়েছে নদীর পানি।

এসব বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার। ফলে দিন দিন অনিয়ম দূর্নীতির প্রবণতা দেখা দিয়েছে। এতে পরিবেশ ও প্রতিবেশের উপর বিরুপ প্রভাব পড়েছে। সৈয়দপুরবাসী এর কুপ্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা। (ছবি আছে)

মোঃজাকির হোসেন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

তারিখ -১৭/১২/২০২৪ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net