1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি'র ৩১ দফা প্রচার এবং আওয়ামী গুজব সন্ত্রাস রুখে দাঁড়াতে জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-মুরাদনগর উপজেলা কর্তৃক লিফলেট বিতরণ কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

বিএনপি’র ৩১ দফা প্রচার এবং আওয়ামী গুজব সন্ত্রাস রুখে দাঁড়াতে জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-মুরাদনগর উপজেলা কর্তৃক লিফলেট বিতরণ কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৮ বার

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ ৩১ দফা প্রচার কেন্দ্র-এর পক্ষ থেকে মুরাদনগর উপজেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফার প্রচার এবং আওয়ামী তথ্য ও গুজব সন্ত্রাস রুখে দাঁড়াতে জনসচেতনতায় আজ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

মুরাদনগর উপজেলার ১৩নং মুরাদনগর, ৯নং কামাল ইউনিয়ন, ১১ নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন, ১৪ নং নবীপুর ইউনিয়ন কোম্পানীগঞ্জ বাজার ও থানা এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

উক্ত লিফলেট বিতরণ কর্মসূচি নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দলের সদ্য সাবেক সহ-সভাপতি, কুমিল্লা (উত্তর) জেলা সাইবার ইউজার দলের সদ্য সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, কুমিল্লা (উত্তর) জেলা সাইবার ইউজার দলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ খোকন সরকার, কুমিল্লা (উত্তর) জেলা সাইবার ইউজার দলের সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক ভূইয়া, কুমিল্লা (উত্তর) জেলা সাইবার ইউজার দলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান জিবি।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শিপন চৌধুরী, মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আলমগীর সহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net