1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

ঈদগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, আহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওয়ে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের এক কাঠের দোকানের ভেতরে ঢুকে পড়েছে। এতে ব্যবসায়ী- বাসযাত্রীসহ ৩ জন আহত হয়েছেন।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার ফকিরাবাজার থানার সামনে ঘটে এ দূর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৩১০৩)  বাসটি মুলত নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশ্ববর্তী সালাহউদ্দিনের কাঠের দোকানে ঢুকে পড়ে। এতে কাঠের দোকানটি ও পাশের রিদুয়ানের ডেকোরেশনের দোকান তছনছ হয়ে যায়। বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে কর্মচারী কবির আহমদসহ ৩ জন আহত হন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফকিরাবাজারস্থ কাঠের দোকানে ঢুকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করেছে। তবে চালক ও হেলপারকে পাওয়া যায়নি।
১৯/১২/২০২৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net