1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মে দিবসে জেলা জাসদের শ্রমজীবীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

মাগুরায় মে দিবসে জেলা জাসদের শ্রমজীবীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৩৬ বার

মোঃ সাইফুল্লাহ : আজ পহেলা মে মহান মে দিবস; এ উপলক্ষে মাগুরা জেলা জাসদের উদ্যোগে সদরের আঠারোখাদা ইউনিয়নে ২০০ হতদরিদ্র শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী নিজে এই খাদ্য সহায়তা প্রদান, তদারকি ও বণ্টন করেন। খাদ্য সহায়তায় প্রতি পরিবারে ৫ কেজি চাউলের সাথে ২ কেজি প্যাকেট আটা প্রদান করা হয়। ইতিপূর্বে জাসদের পক্ষ থেকে মাগুরা সদর , শ্রীপুরে বিভিন্ন দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়।
মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী জানান — করোনা ভাইরাসের কারণে স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় পিছিয়ে পড়া শ্রমজীবী পরিবারগুলো বর্তমানে খাদ্যচাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। তিনি বলেন, শ্রমজীবী পরিবারের বেশির ভাগ মানুষ প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল। কিন্তু কাজকর্ম না থাকার কারণে তাদের আয়ের পথ সংকুচিত হয়ে এসেছে। এ কারণে এসব পরিবারের দিকে বেশি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি এ বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিদের আরও বেশী সুদৃষ্টি কামনা করেন।

এদিকে দরিদ্র, অসহায়, শ্রমজীবী মানুষের খাদ্যসহায়তা প্রদানে মাগুরা জেলা আওয়ামী লীগসহ মাগুরার যে সব অন্যান্য রাজনৈতিক- সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে মাগুরা জেলা জাসদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। মাগুরা জেলা জাসদের পক্ষ থেকে বলা হয়েছে সবার সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মধ্যে দিয়ে বর্তমান সংকট মোকাবিলা করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net