1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৯ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের খামারপাড়ার ঐতিহ্যবাহী কিন্ডারগার্ডেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার দুপুরে খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

কিন্ডারগার্ডেন স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ তৈয়বুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন খামারপাড়া এস আই আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুল গাফফার, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান,

খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ৮৭ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিয়ার রহমান, খামারপাড়া এস আই আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহায়মেনুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব ও বিশিষ্ট সমাজসেবক জোয়ার্দার শাহ আলম তুফান, বীর মুক্তিযোদ্ধা ও স্কুল পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য গোলাম মোস্তফা সরদার, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা হাজী শহীদুর রহমান মিয়া, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ রকিব হোসেন, বিশিষ্ট সমাজসেবক শিকদার মিজানুর রহমান টগোর।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৮৭ ফাউন্ডেশনের বিশেষ ব্যাক্তির পক্ষ থেকে শিক্ষার্থীদের বৃত্তির জন্য দশ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৫/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net