1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ মায়ের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

গোপালগঞ্জে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ মায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৩৭ বার

সাবেত আহমেদ: গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়ায় শ্বশুড়বাড়িতে সাহিদা আলম
(সুমনা) আত্মহত্যা করেনি; তাকে নির্যাতনের পর হত্যা করে ঝুলিয়ে
রাখা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে সংবাদ-
সম্মেলনে এমন অভিযোগ করেন সুমনা’র মা রাজিয়া আলম। তার
লিখিত বক্তব্য পাঠ করেন, বড় ছেলের বৌ তাসপিয়া ইসলাম।
রাজিয়া আলমের অভিযোগ, ২০১৬ সালে পূর্ব মিয়াপাড়ার ইদ্রিস
সরদারের ছেলে করিম সরদার (সজীব) এর সঙ্গে তার মেয়ে সুমনা’র
বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক দাবী করে সুমনা’র উপর
শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল স্বামীসহ
শ্বশুড়বাড়ির লোকজন। গত ২৮ এপ্রিল সকাল ৮টার দিকে মেয়ের
আত্মহত্যার খবর দেয়। পরিবারের লোকজন নিয়ে দ্রুতই ঘটনাস্থলে
পৌছাই। গেটে পুলিশ পাহারায় তালাবদ্ধ থাকে। মেয়ের লাশ দেখতে না
দিয়ে ফিরিয়ে দেয় আমাকে। পরে অনেক দৌড়াদৌড়ি শেষে পুলিশ
সুপারের হস্তক্ষেপে লাশের ময়না-তদন্ত হয়। এজন্য তিনি দাবী করছেন, তার
মেয়ে আত্মহত্যা করেনি; তাকে পূর্বের ন্যায় নির্যাতনের পর হত্যা
করে রশি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া
অভিযুক্তরাও পুলিশের ছত্রছায়ায় ঘটনাস্থল থেকে সরে পড়ে। তিনি বলেন,
পুলিশের এহেন আচরণে আমরা ন্যায়বিচার না পাওয়ার আশংকা করছি।
সংবাদ-সম্মেলনে উপস্থিত সুমনা’র মা রাজিয়া আলম, ভাই রাজিব
মুন্সী, সজিব মুন্সী, খালা লিপি বেগমসহ পরিবারের লোকজন
সুমনা’র এ মৃত্যুকে হত্যাকান্ড উল্লেখ করে সুষ্ঠ তদন্ত ও দোষীদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ছানোয়ার
হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, তাদেরকে মামলা করার কথা বলা
হলেও তারা তা করেনি। আমরা নিজেদের উদ্যোগে জিডি করে মরদেহের
ময়না তদন্ত সম্পন্ন করেছি। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা
নেয়া হবে। তবে তারা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা
সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। # ০১.০৫.২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net