1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ বার

রাউজান ( চট্টগ্রাম)  প্রতিনিধি:

বিশ্ব সমাদৃত মাইজভাণ্ডারীয়া ত্বরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর প্রপৌত্র ও মাইজভাণ্ডার অধ্যাত্ম শরাফতের অন্যতম প্রাণপুরুষ বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯৬তম খোশরোজ মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মঞ্জিলে ব্যতিক্রম ভাবে উদযাপিত হয়।

 

মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মঞ্জিলের উদ্যোগে খোশরোজ শরিফের বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল বা’দে ফজর রওজা শরিফে গিলাফ চড়ানো, দিনব্যাপী খতমে কোরআন, জিকির-আজকার, মিলাদ ও মোনাজাত। বিশেষ কর্মসূচির মধ্যে ছিল চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা যথা মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারি, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলি, আনোয়ারা, চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া এবং লোহাগাড়া উপজেলাধীন সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানা, বৃদ্ধাশ্রম এবং বিভিন্ন আশ্রমের প্রায় ৫৫ হাজার নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের দেশ-বিদেশে অবস্থিত সাড়ে সাত শতাধিক শাখা কমিটির সদস্যরা বিভিন্ন সামাজিক কর্মসূচি, নিজ নিজ এলাকায় এবং খানকায় মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৯৬তম খোশরোজ শরিফ পালন করেছেন। এদিন গাউসিয়া হক মঞ্জিলে আশেক-ভক্ত-জায়েরীনের সমাবেশের সুযোগ ছিল না।

উল্লেখ্য যে, ১০ই পৌষ খোশরোজ শরিফের দিন গাউসিয়া হক মন্জিলের ঐতিহ্য অনুসারে সকল প্রকার হাদিয়া গ্রহণ বন্ধ থাকে। এবারও ভিন্ন আবহে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলাধীন সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানা ও বিভিন্ন আশ্রমের প্রায় ৫৫ হাজার নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণের মধ্য দিয়ে খোশরোজ শরিফ উদ্যাপিত হয়েছে।

গত বছরও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৯৫তম খোশরোজ শরিফ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার প্রায় ৭৩৬টি এতিমখানা ও হেফযখানা, আশ্রমের ৪১ হাজার নিবাসীদের একবেলা খাবার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net