ঢাকা   ১২:১৩:৩১ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শেরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬১ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শেরপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও করণীয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর শুক্রবার রাতে শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র থানা রোডের উত্তর পাশে আয়সার ইন হোটেল সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী হাফেজ রাশেদুল ইসলাম।
জেলা জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের দায়িত্বশীল গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল বাতেন, শহর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল আমীন, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, দপ্তর সম্পাদক মারুফুর রহমান, সাংবাদিক আবু হানিফ নোমান প্রমুখ।
এসময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা বলেন, বিগত সময়কালে বছর পর বছর আমাদের কথা বলার বাক স্বাধীনতাকে হরণ করে রাখা হয়েছিলো। শুধু আমাদেরকেই নয় সাংবাদিকদেরকেও এমনটাই করা হয়েছে যা ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কলম বন্ধ করে রাখা হয়েছিলো। সাদাকে সাদা, কালোকে কালো বলার স্বাধীনতা ছিলোনা। আজ আমরা সবাই মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে যেত চাই।
তারা আরো বলেন, দেশে কিছু অনাকাংখিত ঘটনা ঘটছে, এধরনের কাজ বন্ধে জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছে। কোন দলীয় না তৃতীয় একটি মহল এলাকায় লুটপাট ভাঙচুর করে পরিস্থিতি নৈরাজ্যকর করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ অপতৎপরতা আর হতে দেয়া হবেনা।
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা করে আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের চিকিৎসার ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়ে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা আরো বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের প্রশ্নের জবাব দেন শেরপুর সদর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী হাফেজ রাশেদুল ইসলাম। তিনি সাংবাদিকদের সাথে নিয়ে শেরপুরের উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় শেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি আবুল হাশিম, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক খোরশেদ আলমসহ জেলা ও পৌর শাখা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি