1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জুলাই-আগস্ট বিপ্লবের অর্জন যেকোন মূল্যে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে - মাগুরায় সিনিয়র সচিব নিয়ামত উল্যা ভূঁইয়া - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

জুলাই-আগস্ট বিপ্লবের অর্জন যেকোন মূল্যে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে – মাগুরায় সিনিয়র সচিব নিয়ামত উল্যা ভূঁইয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ২৯৮ বার

মােঃ সাইফুল্লাহ ;

জুলাই-আগস্ট বিপ্লবের অর্জন ভুলে গেলে বিপ্লবে জীবন দেয়া শহীদদের আত্মার সাথে বেইমানী করার সামীল হবে। মানুষের হৃদপিন্ডের সাথে হৃদয় থাকে কিন্তু যারা জুলাই-আগস্ট বিপ্লবে গুলি করে মানুষ হত্যা করেছে তাদের হৃদপিন্ড ছিল কিন্তু হৃদয় ছিলনা।

মাগুরা এজি একাডেমীর শতবর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গনপ্রজাতন্ত্রী সরকারের সিনিয়র সচিব পরিকল্পনা কমিশনের সদস্য ড, নিয়ামত উল্যা ভুঁইয়া এ কথা বলেন। শনিবার দুপুরে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে বিদ্যালয় পরিচালানা পর্ষদের সভাপতি মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক এড, আহমেদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী সরকারের জন প্রশাসন মন্ত্রনালয়ের এপিডি অতিরিক্ত সচিব ওবায়দুর রহমান, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন, প্রভা হেলথ এর চিফ মেডিকেল অভিসার ডাঃ সিমিন মজিদ আখতার, সুইডেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহাঙ্গীর এ খান, বাংলাদেশ পোস্ট অফিসের প্রকল্প পরিচালক তানজির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আনাম। দিবসটি পালন উপলক্ষে কর্মসুচির মধ্যে ছিল আগস্ট বিপ্লবে মাগুরার ১০ জন শহীদের পরিবারকে প্রধান অতিথি সম্মামনা ও আর্থিক সহায়তা প্রদান। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আজ মানুষ প্রান খুলে কথা বলার সুয়োগ পেয়েছে। এ অবস্থা বজায় রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ছাত্রদের হাতে অস্ত্র, মাথায় হেলমেট কেউ দেখতে চায়না। তার থেকে দেশ আজ মুক্ত। তিনি হৃৎপিন্ডের মধ্যে হৃদয়কে জাগ্রত রাখার আহবার জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরিন জাহান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জেলা বি এনপি’র আহবায়ক আলী আহমেদ,সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন খাঁন,জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান বি এন পি নেতা শামসুল আলমসহ জেলার বিশিষ্টজনেরা । রাতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net