1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ 

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৩৯০ বার

মো: মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারি
রোববার দিনব্যাপী ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দু:স্থ্য ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধপত্র বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি। উক্ত শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে ঔষুধপত্র বিতরণ কেন্দ্র পরিদর্শনকালীন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন সরকার সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিবছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ নানাবিধ জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ এবং ভেটেনারী ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। বাৎসরিক যৌথ প্রশিক্ষণের বাকী দিনগুলোতেও ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net