ঢাকা   ০৯:১৪:৩০ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা

বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৩৮১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 নিজস্ব প্রতিবেদকঃ

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর বিগত দিনের কার্যক্রম ও আগামীর কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়। তিনি চলমান আওয়ামী তথ্য ও গুজব সন্ত্রাসের বিরুদ্ধে আরো সোচ্চার হওয়ার আহবান জানান, মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন, জানান শুভ কামনা। এই সময় উনার কাছে সংগঠনের পোর্টফলিও হস্তান্তর করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীব।

সেই সাথে সংগঠনের সভাপতি এস. আলম রাজীব-এর দাদার নামে প্রতিষ্ঠিত বনাইদ বাবু মিয়া হাই স্কুলের প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল মঈন খান সাহেব স্কুলের বর্তমান এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল-কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নূর আলম মিয়া, সাইবার ইউজার দল-কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জানে আলম সাহেবের বড় ছেলে খালেদুজ্জামান, লন্ডনস্থ নরসিংদী জেলা জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক আব্দুল গফুর মিলন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি