1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘুমিয়েই দায়িত্ব পালন করছেন ষ্টেশন মাস্টার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়   উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই : চবি উপাচার্য কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   মাগুরায় ২ দিনব্যাপী জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত  সাড়ে পাঁচ মাসে হাটহাজারীতে প্রায় ৩৮০টি উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি

ঘুমিয়েই দায়িত্ব পালন করছেন ষ্টেশন মাস্টার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৫০১ বার

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশনের পূর্বে ৯টি বগি লাইনচ্যুত হয়ে ইঞ্জিনসহ তিনটি বগিতে আগুন ধরে যায়।

এ ঘটনার পর উল্লাপাড়া সহকারি স্টেশন মাস্টারের কর্তব্যরত অবস্থায় অফিসে ঘুমিয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ভাইরাল হওয়া ছবিটিকে ঘিরে অনেকের মনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।

বৃহস্পতিবার রাত থেকে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায় উল্লাপাড়া সহকারী স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম কর্তব্যরত অবস্থায় তার অফিস রুমে টেবিলের উপরে ঘুমিয়ে আছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন জন স্টেশন মাস্টারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন এ ভাবে যদি স্টেশন মাস্টার কর্তব্যরত অবস্থায় ঘুমিয়ে যদি থাকে তাহলে যে কোন সময় এর চেয়ে আরো বড় কোন ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে।

এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে ভাইরাল হওয়া একটি ছবিটি নিয়ে, ঘড়িতে যে সময় দেখা যাচ্ছে তা কি ট্রেন দুর্ঘটনার সময়কার নাকি তারও অনেক আগে না পরে তোলা হয়েছে।

এ বিষয়ে সহকারী স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যে ছবিটি ভাইরাল হয়েছে তা ট্রেন দুর্ঘটনার পরের দিন শুক্রবার ভোরের দিকে তোলা হতে পারে।

কারণ সারা রাত ডিউটি করার পর সকালে ঘুমিয়ে পরেছিলাম। ওই সময় হয়তো কেউ ছবিটি তুলেছে। তাছাড়া কর্তব্যরত অবস্থায় তার রুমে টেবিলের উপরে ঘুমিয়ে থাকা ভাইরাল হওয়া ছবি তারেই বলে স্বীকার করেছেন।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় উল্লাপাড়া সহকারী স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম যখন ঘুমিয়ে ছিলেন সে সময় একটি ছবিতে ঘড়িতে বাজে ২টা তিন মিনিট এবং ছবিটি ভাইরাল হয় বৃহস্পতিবার রাত ৯টা বেজে ৪৫ মিনিটে। কিন্তু স্টেশন মাস্টার বলছে ছবিটি ট্রেন দুর্ঘটনার পরেরদিন শুক্রবারের তোলা হতে পারে। অথচ ছবিটি ভাইরাল হয়েছে বৃহস্পতিবার ,সে বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net