1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জেলবন্দি বিডিআর সদস্যদের পরিবারের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

ঠাকুরগাঁওয়ে জেলবন্দি বিডিআর সদস্যদের পরিবারের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৮৯ বার

মোঃ মজিবর রহমান শেখঠা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলবন্দি বিডিআরদের পরিবারের সদস্যরা। ১২ জানুয়ারী রোববার বেলা ১২ টার দিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দাবিগুলো হলো- ২০০৯ সালের ২৬ ও ২৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের শিকার পিলখানা সহ সারাদেশে চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যের পরিবারকে পুনর্বাসন পূর্বক চাকুরিতে পুনর্বহাল। ১৬ বছর যাবৎ জেলবন্দি সকল নির্দোষ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি। স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের সত্য উৎঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ। বিডিআরের চাকরি থেকে অবসর গ্রহণের আর মাত্র তিন মাস বাকি ছিলো আমার বাবার। আমি তখন পঞ্চম শ্রেণিতে পড়ি। এখন আমি ২ সন্তানের জননী। দীর্ঘ ১৬ বছর যাবত বাবার জন্য অপেক্ষা করছি। কি দোষ ছিলো আমার বাবার। আমার বাবা মিথ্যা স্বাক্ষী দেয়নি বলেই কি জেলে তাকে আটকে রাখা হয়েছে। মিথ্যা রাজস্বাক্ষী না দেয়ায় কি ছিলো তার অপরাধ? আমি স্বাধীন তদন্ত কমিশনকে বলবো যেন দ্রুত আমার বাবা সহ নির্দোষ সকল বিডিআরকে মুক্তি দেয়া হয়৷ অশ্রুসিক্ত চোখে মানববন্ধনে দাড়িয়ে কথাগুলো বলছিলেন জেলবন্দি বিডিআর সদস্য আক্তার আলীর কন্যা আফরিন আক্তার। একই মানববন্ধনে কাঁদছেন অন্য একবৃদ্ধা। ডুকরে ডুকরে কেঁদে বলছে আমার সন্তান জয়দেব বিডিআরের মুক্তি চাই। তার চাকরি ফেরত চাই।
মানবন্ধনে একজনকে বলতে শোনা যায়, আমি চন্দন বিডিআরের বোন মুক্তি রানী বলছি ভাই। আমার ভাইটাকে কবে ফেরত পাবো। আমার ভাইয়ের ছেলে শ্রাবণ বুঝ হবার পর থেকে বাবাকে খুঁজছে। কেন তাদের ছেড়ে দেয়া হচ্ছে না। তাদের নিয়ে কি নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা খুব আশা নিয়ে আছি ফ্যাসিস্ট সরকার চলে যাবার পর তাদের নিঃশর্ত মুক্তি দেবে। এ সময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আসে মানববন্ধন থেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net