1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমরা গড়েয়াবাসী’র সভাপতি ইসরাইল আজাদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

আমরা গড়েয়াবাসী’র সভাপতি ইসরাইল আজাদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২০৩ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও শহরে বসবাসরত “আমরা গড়েয়াবাসী’ সামাজিক সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মো: ইসরাইল আজাদকে সভাপতি এবং মো: মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সম্প্রতি গত ১৮ জানুয়ারী শনিবার রাতে ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে সংগঠনের আহবায়ক ইসরাইল আজাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মো: মোদাচ্ছের হোসেন, গড়েয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো: সাইফুর রহমান, সমাজ সেবক মুহা. মঞ্জুরে খোদা, মো: খায়রুল আনাম, এ এম এস রোকন উদ্দীন ভ‚ঁইয়া, মো: এনামুল হক সরকার। এছাড়াও সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে মো: ইসরাইল আজাদকে সভাপতি এবং মো: মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি মো: মোজাহারুল ইসলাম লাবলু, মো: মোতাহার হোসেন মনির, ডা: মো: জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ মো: খুরশীদ আলম সরকার উজ্জল, মো: মিজানুর রহমান বাবলু, মো: জিয়াউল হক। সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল ইসলাম ভূট্টো, সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম হাবিব, অর্থ সম্পাদক মো: ইউনুস আলী টুটুল, দপ্তর সম্পাদক মো: মনাইউন ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: নূরে আলম, সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মো: এজার উদ্দীন সরকার বাদল, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: বেলাল হোসেন, মাহিলা বিষয়ক সম্পাদক মোছা: জেসমিন আরা। কার্যনির্বাহী সদস্য মো: মোছাদ্দেকুল হোসেন জুয়েল শাহ, যোগ্যেশ^র সরকার, মো: ইব্রাহীম হাবিব, মো: নবেল ইসলাম শাহ, মো: রবিউল ইসলাম রব্বু, মো: আবু জাফর, মো: শরিফ আহম্মেদ শাহ, মো: মুজাহারুল ইসলাম, মো: আবু তারেক মাহফুজুর রহমান বাবু। ২০২৪ সালের ৩০ নভেম্বর ‘‘গড়েয়ার উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং এলাকার দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়ানো’’ এই লক্ষ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বসবাসরত ধর্ম, বর্ণ নির্বিশেষে, বিভিন্ন শ্রেণী, পেশার মানুষদের নিয়ে এই সামাজিক সংগঠন “আমরা গড়েয়াবাসী”র যাত্রা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net