1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২৭১ বার

আই কে ইব্রাহীম:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আরবি ভাষা ক্লাব এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ামে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ ও আরবি ভাষা ক্লাব উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও আরবী ভাষা ক্লাব উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন। বক্তব্য রাখেন, দায়েমী ফাউন্ডেশনের সহ-সভাপতি নোমান চৌধুরী, মাদ্রাসার সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে উৎসাহিত করেন। আরবি ভাষা ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দেন।

এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net