1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির অভিযোগে খন্দকার শাহজাহানসহ ২জন গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির অভিযোগে খন্দকার শাহজাহানসহ ২জন গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২৬৯ বার

আল হাসান মোবারক

নিজেস্ব প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির অভিযোগে গ্রীন গোল্ড এগ্রো প্রোডাক্ট লিমিটেডের চেয়ারম্যান খন্দকার শাহজাহানসহ ২জন গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান কোতয়ালী থানা এসআই কেএম আব্দুল হক।

মামলার বাদী অনিক কুমার দাস। পিতা স্বপন কুমার দাস। মা শিখা রানী দাস। কোতয়ালী থানায় মামলা নাম্বার ১২। ২১ নভেম্বর ২০২৪ এ মামলা রুজু হয়েছে। এ মামলার বাদী অনিক কুমার দাস। সে বাদী হয়ে কোর্টে মামলা করেন। বর্তমানে বিজ্ঞ আদালতে খন্দকার শাহজাহানকে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে, খন্দকার শাহজাহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে অর্থ সরবরাহ করেছেন। তিনি বিভিন্ন রাজনৈতিক নেতাদের মাধ্যমে তার উদ্দেশ্য বাস্তবায়ন করার চেষ্টা করেন। শেখ সেলিম, গাজীপুরের এমপি, মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ইকবাল হোসেন সবুজ, সাবেক মেয়র জাহাঙ্গীর ও উত্তরার হাবিব হাসান এমপিসহ বহু রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর মাধ্যমে তিনি সরকারের বিভিন্ন সদস্যদের সহযোগিতা পেয়ে ছাত্র আন্দোলনকে দমন করার চেষ্টা করেছেন।

তাকে নিয়ে আরও অভিযোগ রয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করেছেন, দেশীয় জনগণকে প্রতারণা করেছেন এবং আইনি প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছেন।

২০১১সালে, খন্দকার শাহজাহান বাংলাদেশ ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল এক্সপোর্ট ফান্ড (ইইএফ) থেকে ৮ কোটি ৮৮ লাখ ৬৪ হাজার টাকা ঋণ গ্রহণ করেন, যার সুত্র নং ছিল ইইএফ /৩৮(১৩২)২০০৪। এই ঋণটি একটি প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল। তবে, প্রকল্পের জন্য ব্যবহারের পরিবর্তে, তিনি এই টাকা বিদেশে বসবাসরত গ্রীন গোল্ড এগ্রো প্রোডাক্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রবিউল ইসলামের কাছে পাচার করেন। মো. রবিউল ইসলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ আফ্রিকায় অবস্থান করতেন এবং এ অর্থ বিদেশে অবৈধভাবে স্থানান্তরিত হয়। এভাবে তিনি ঋণের টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতির ক্ষতি করেন।

খন্দকার শাহজাহান বাংলাদেশ ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন যে, এই কর্মকর্তারা তার দুর্নীতির সাথে সহযোগিতা করেছেন এবং তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। ‘মানি মোকদ্দমা নং ৪৩/২০১৮’ নামে বিগ ৫ম যুগ্ম জজ আদালত ঢাকায় মামলাটি বিচারাধীন রয়েছে। এটি প্রমাণ করে যে, খন্দকার শাহজাহান আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার উদ্দেশ্য সফল করার চেষ্টা করেছেন এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাপ সৃষ্টি করেছেন।

আরও জানা যায়, গ্রীন গোল্ড এগ্রো প্রোডাক্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রবিউল ইসলাম এবং খন্দকার শাহজাহান একযোগে দেশের অর্থ পাচার ও প্রতারণায় জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা দেশীয় বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করলেও, সেই টাকা ফেরত দেননি। গ্রীন গোল্ড এগ্রো প্রোডাক্ট লিমিটেডের সিও মো. মাহমুদুল হাসান এবং ডিরেক্টর নাজমুস সাকিবও এই কাজের সাথে যুক্ত ছিলেন, যা তাদের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ সৃষ্টি করেছে।

কোতয়ালী থানার এসআই কেএম আব্দুল হক জানান, মামলা নাম্বার ১২। ২১ নভেম্বর ২০২৪ এ মামলা রুজু হয়েছে। এ মামলার বাদী অনিক কুমার দাস। সে বাদী হয়ে কোর্টে মামলা করেন। বর্তমানে বিজ্ঞ আদালতে খন্দকার শাহজাহানকে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net