1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বিএনপির দু'গ্রুপের মধ্যে মারামারি   - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা

রাউজানে বিএনপির দু’গ্রুপের মধ্যে মারামারি  

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ২৮৫ বার

রাউজান (চট্টগ্রাম)  প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে বিএনপির উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টার দিকে রাউজান উপজেলা পরিষদের ভবন চত্বরে এবং পরবর্তীতে মুন্সির ঘাটা এলাকায় বিএনপির কেন্দ্রীয় দু’নেতা আলহাজ্ব  গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার অনুসারীদের মধ্যে এ মারপিটের ঘটনা ঘটে।এতে একপক্ষ আরেক পক্ষকে কিল ঘুষি দিয়ে সংঘর্ষে লিপ্ত হন।

সে সময় পাশে উদ্ধোধন হচ্ছিল উপজেলা চত্বরে  বিজ্ঞান মেলা।এখানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করে। পুলিশ দু’গ্রুপকে উপজেলা পরিষদ মাঠ থেকে বের করে দেন।

জানা যায়, সকাল ১১টার দিকে রাউজান উপজেলা ও পৌরসভার সদ্য নির্বাচিত বিএনপি সভাপতি-সাধারণ সম্পাদকেরনেতৃত্বে নবাগত ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাতে আসেন। এরা প্রত্যেকেই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী। সাক্ষাৎ চলাকালীন সময়ে প্রশাসনিক ভবনের ভিতরে হট্টগোল বাঁধে। সাক্ষাৎ শেষে বেরিয়ে এলে উপজেলা পরিষদ চত্ত্বরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের সাথে কথা-কাটাকাটি, ধাক্কাধাক্কি, মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  পরে উভয় গ্রুপের অনুসারীরা উপজেলা চত্ত্বর হতে পৃথকভাবে মিছিল সহকারে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের মুন্সির ঘটায় পৌঁছালে উভয় পক্ষের পুনরায় মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই বিষয়ে রাউজান উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ও গোলাম আকবর খন্দকারের অনুসারী মো. আনোয়ার হোসেন বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে উপজেলা প্রশাসনের সাথে সাক্ষাৎ  করছি হঠাৎ কিছু দুষ্কৃতিকারী অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। হামলায় আমাদের সদ্য নির্বাচিত সভাপতি জসীম চৌধুরীসহ ১০-১২ জন আহত হয়। তাদের হামলায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ায় আহতদের সঠিক তথ্য দিতে পারছি না। গত ১৭ বছর যারা বিএনপির আন্দোলন-সংগ্রামে ছিলেন না, তারাই এই হামলা করে। তারা ২৪ ঘন্টা উপজেলা প্রশাসন ঘিরে রাখে। বিএনপির কোন নেতাকর্মী ভেতরে প্রবেশ করতে চাইলে তাদের বাঁধা দেয়  লাঞ্ছিত করে।  আমরা উপরে আলোচনা মাধ্যমে আইনী পদক্ষেপ গ্রহন করব।এই বিষয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল বলেন,তৃণমূলের নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করতে তারা পকেট কমিটি করে। সেই পকেট কমিটি স্বৈরাচারীর দোসরদের সাথে নিয়ে উপজেলায় আসলে সাধারণ নেতাকর্মীরা প্রতিবাদ করলে গোলাম আকবর খন্দকারের অনুসারীরা সাধারণ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে শহীদ, নবী, রিয়াদ, রাব্বীসহ আরো ৩জন আহত হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী  বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়। এই সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, উপজেলা পরিষদের ভেতরে এই ধরনের কোন ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার উপজেলা পরিষদের চত্বরে বিজ্ঞান মেলা ও আলোচনা সভা চলছে। বিএনপির কিছু নেতাকর্মী আমার সাথে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন।  এই সময় এসিল্যান্ড, ওসি উপস্থিত ছিলেন।  সাক্ষাৎ শেষ ওরা চলে যায়। মারামারি বিষয়ে কিছুই জানিনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net