1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী সেই মহাসিনকে পুলিশে দিলেন এলাকাবাসী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

তিতাসে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী সেই মহাসিনকে পুলিশে দিলেন এলাকাবাসী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২৬৩ বার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

৪ আগষ্ট কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনেজ ছাত্র-জনতার ওপর হামলাকারী উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের দোসর মো. মহসিন মিয়াকে (৫৫) এলাকাবাসী আটক করে তিতাস পুলিশের নিকট সোপর্দ করেছেন। শনিবার বিকেলে উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে মহাসিনকে আটক করে গ্রামবাসী।

স্থানীয়দের সুত্রে জানা যায়, মহাসিন ৪ আগস্টে ছাত্র জনতার ওপর হামলা করেও থেমে নেই। গত বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ নেতা ও জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের সাথে সংঘবদ্ধ হয়ে তিতাস উপজেলার জাসাস এর আহ্বায়ক মো. সামির হোসেন ও তার মায়ের উপর হামলা করে গুরতর আহত করে।এঘটনায় সামির হোসেন বাদী হয়ে তিতাস থানায় একটি মামলা করেছে।

এবিষয়ে মামলার বাদী সামির হোসেন বলেন, মহাসিন মিয়া ৪ আগস্ট বাতাকান্দি বাজারে ছাত্র-জনতার ওপর হামলা করেও থেমে নেই। গ্রামের মানুষকে এখনোও ভয়ভীতি দেখায় এবং বৃহস্পতিবার বিকালে মজিব চেয়ারম্যানের সাথে সংঘবদ্ধ হয়ে অতর্কিত ভাবে আমার ওপর এবং মায়ের উপর হামলা করে। এঘটনায় আমি থানায় মামলা করেছি।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, বিএনপি নেতা সামির হোসেন ও তার মায়ের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এজাহার নামীয় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।এছাড়াও গ্রেফতারকৃত মহাসিন ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা করেছে এমন একটি ভিডিও আমি দেখেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net