1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২২৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান বাবুল এর বিরুদ্ধে চাঁদাবাজি সহ জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে ভুক্তভোগী দৌলতুন নেছা ওই স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন রানীশংকৈল থানায়। এছাড়াও তার ভাই মশিউর ও স্থানীয় বিজয় সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ করা হয়।
অভিযুক্ত মনিরুজ্জামান বাবুল রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা। অভিযোগে বলা হয়, বেশ কিছুদিন ধরেই ঐ স্বেচ্ছাসেবকলীগ নেতা ভুক্তভোগী দৌলতুন নেছার জমি দখল করার চেষ্টা করে আসতেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে দফায় দফায় বসা হলেও কোন সমাধান না পাননি ভুক্তভোগী দৌলতুন নেছা। পরবর্তীতে নিজের জমিতে বাউন্ডারি ওয়াল গড়ে তোলেন তিনি। এ সময় গত ২৭ জানুয়ারি রাতে ভুক্তভোগীর করা বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে দেয় ঐ স্বেচ্ছাসেবকলীগ নেতা। এসময় তাকে বাধা দিতে গেলে ভুক্তভোগীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন ঐ স্বেচ্ছাসেবকলীগ নেতা। সেই সাথে মিথ্যা মামলা ও হত্যার হুমকিও দেন। এদিকে ভুক্তভোগীর জানান, দীর্ঘদিন ধরেই এই বাবুল আমাকে হুমকি দিয়ে আসতেছে। আমার জমি দখল করে আমাকে হত্যা করে দিবে এমন হুমকি দিতেছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো দেখে তখনো তাকে কিছু বলা যায়নি।
এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই তারপরও তার ক্ষমতা যায় না। আমি আমার জমি বিক্রি করতে গেলে সে বিভিন্ন ভাবে আমাকে হুমকি দেয়। আমার জমিটি বায়নামা করেছি সেই লোককেও সে মারপিট করছে। তার কথা তাকে ৩ লাখ টাকা না দিলে সে আমাকে আমার জমিতে থাকতে দিবে না। আমি বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছি। আমি আইনে বিশ্বাসী যে তারা আমার পাশে থাকবে। এদিকে অভিযোগের বিষয়ে ঐ সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net