ঢাকা   ১০:৫৮:৪৬ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যেতে বাধ্য হলো ঢাকার মিরপুর “ল” কলেজের অবৈধ অধ্যক্ষ আলাউদ্দিন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৩২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যেতে বাধ্য হলো ঢাকার মিরপুর “ল” কলেজের অবৈধ অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ!

গত ২৯ জানুয়ারী ২০২৫ ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদশর্ক কতৃক ইস্যুকৃত আদেশমূলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের নির্দেশ প্রদান করেন। উক্ত আদেশ কলেজের অবৈধ অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ ওই তারিখেই প্রাপ্ত হন কিন্তু বিষয়টি কলেজ কতৃপক্ষের কাউকেও না জানিয়ে গোপন রাখেন। তবে বিষয়টি যেকোনো কায়দায় ছাত্র ছাত্রী, কর্মকর্তা কর্মচারী ও কলেজ কর্তৃপক্ষ অবগত হওয়ার সাথে সাথেই ব্যাপক ক্ষোভ এবং প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দ্রুত ছাত্র ছাত্রী স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকগণ গত ৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে মিরপুর ল কলেজ প্রাঙ্গণে জড়ো হতে থাকে। বিষয়টি অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ টের পেয়ে ছাত্র -জনতার তোপের মুখে কলেজ থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু কলেজের কোনো প্রকার দায়িত্ব হস্তান্তর
না করেই তিনি পুলিশ সহতায় কলেজ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অপরদিকে ক্ষমতা হস্তান্তর ও তার বিচারের দাবিতে সাধারণ ছাত্র ছাত্রী ও এলাকাবাসী এক মানববন্ধন করে উক্ত মানববন্ধনে হুশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন ছাত্র নেতা নাজমুল আহসান, আশরাফুল ইসলাম, আনোয়ারা খাতুন, ইউনুস আলী, তানজিলা হক নীপাসহ অন্যরা।
কলেজের উপাধ্যক্ষ খোন্দকার মোদাররেস এলাহী এক বিবৃতিতে কলেজের সকলকে শান্ত থাকার আহ্বান করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৭/০২/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি