1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সেনা অভিযানে অস্থসহ একজন আটক! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাগুরায় সেনা অভিযানে অস্থসহ একজন আটক!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৩ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় সেনা অভিযানে ১৩ ফেব্রুয়ারি বুধবার সকালে শালিখা উপজেলার ধনেস্বরগাতী ইউনিয়নে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার ও একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা ক্যাম্প।

সেনা সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু পিএসসি(বিএ-৭৩৩২) এর নেতৃত্বে মাগুরা সেনা ক্যাম্পের সদস্যরা মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেস্বরগাতী ইউনিয়ন এর তিলখড়ি গ্রামে আল আমিন কাজি(৩৬) এর বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে আল আমিন কাজির বাড়ি থেকে একটি একনলা বন্দুক, একটি বন্দুকের গুলি, এগারোটি দেশি রাম দা, একটি দেশি দা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি হকি স্টিক, চারটি ঢাল ও দশটি স্টাম্প উদ্ধার করা হয়। এসময় আল আমিন কাজিকে আটক করা হয়।
আটক আল আমিন কাজি জেলার শালিখা উপজেলার ধনেস্বরগাতী ইউনিয়ন এর তিলখড়ি গ্রামের ইব্রাহিম কাজির পুত্র।

উক্ত অভিযানে মেজর সাফিন আল সাইফ পলক (বিএ-১০০৩৩) অংশগ্রহণ করেন বলে জানা গেছে ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
১৩/০২/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net