1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে বাঙ্গালী পরিবারকে উচ্ছেদের চেষ্টা, মালামাল লুট - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

রামগড়ে বাঙ্গালী পরিবারকে উচ্ছেদের চেষ্টা, মালামাল লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৮ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রামগড়ের পাতাছড়া ইউনিয়নের লালছড়ি, পূর্ব লালছড়ি, গরুকাটা, হাসুকপাড়া এলাকায় একেরপর এক বাঙ্গালীদের জায়গা জমি দখলের অংশ হিসেবে এবার কালাম সওদাগর নামে এক কৃষককে বাড়ীঘর থেকে উচ্ছেদের চেষ্টা চালায় সন্ত্রাসীরা।

জানাযায়, ঐ এলাকায় দীর্ঘদিন যাবত পাহাড়ের আঞ্চলিক সংগঠনের কিছু দুষ্কৃতকারী বাঙালিদের জায়গা জমি দখল করে উপজাতীয় বসতি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষক আবুল কালামকে তার পাঁচ একর জায়গায় বাগানবাড়ি থেকে উচ্ছেদের জন্য মোটা অংকের চাঁদা চেয়েছিল, তাঁর বাগানবাড়ি থেকে গরু ছাগল চুরি করিয়েছিল, ফলন্ত গাছগাছালি কেটে ফেলা হয়েছিল। এতকিছু করার পরও কালাম নিজ জায়গা ছেড়ে যায়নি। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারী তার বাগান থেকে পানির পাম্প মেশিনটিও নিয়ে যায় সন্ত্রাসীরা।

কালাম জানায়, পাম্পটি নিয়ে যাওয়ার পর তিনি বিষয়টি খাগড়াবিল বিজিবি ক্যাম্পকে অবহিত করেন। বিজিবিকে জানানোর কারনে সন্ত্রাসীরা তাকেসহ অন্যদের ফাঁসানোর জন্য পাশ্ববর্তী একটি উপজাতীয় ঘরে আগুন লাগানোর মিথ্যা নাটক সাজিয়ে বিজিবিকে অভিযোগ দেন। বিজিবি ও এলাকাবাসী সরেজমিনে গিয়ে এর কোন সত্যতা পাননি। পরে ১৩ ফেব্রুয়ারী রাতে তার বাড়ী ভাংচুর করেন। বর্তমানে তিনিসহ ঐ এলাকার লেকজন চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন।

এদিকে বাঙ্গালী পরিবার উচ্ছেদ চেষ্টার ঘটনা ও গ্রামবাসীকে হয়রানির বিষয়ে নিন্দা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় উপজেলা ও পৌর কমিটি। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন যাবত ঐ এলাকা থেকে বাঙালি পরিবারগুলিকে ভয়ভীতি প্রদর্শন করে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। তারা ঐ এলাকার জনগণের নিরাপত্তায় একটি সেনা ফাঁড়ি অথবা বিজিবি ফাঁড়ি স্থাপনের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net