ঢাকা   ০৪:৫৯:০৫ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

গ্রাম থেকে উদ্ধার হওয়া অজগরটি বনে অবমুক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৪৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম, শরণখোলা অফিসঃ
বাগেরহাটের শরণখোলার বকুলতরা গ্রাম থেকে সাত ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ওই গ্রামের জিন্নাত আলী ফরাজীর বাড়ির মুরগির খোপের ভেতর থেকে সাপটি ধরার পর সুন্দরবনে অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড টিমের শরণখোলা মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদার জানান, খবর পেয়ে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা ওই বাড়ির মুরগির খোপ থেকে সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে। অজগরটি গৃহস্থের তিনটি মুরগি খেয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সাতফুট লম্বা অজগরটির ওজন প্রায় ১০কেজি। সাপটি রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি