1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ৭তম ভোটার দিবস উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

মাগুরায় ৭তম ভোটার দিবস উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২১২ বার

“তোমার আমার বাংলাদেশে’ ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে ৭তম ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে রবিবার (০২ মার্চ) সকালে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জির সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাকারিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণি সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।


উপজেলা সহকারী নির্বাচন অফিসার আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কাওছার উদ্দিন । অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দুইজন নতুন ভোটারের হাতে জাতীয় পরিচয় পত্র তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
এ ছাড়া মাগুরা জেলা প্রশাসন জেলা নির্বাচন আয়োজনে মাগুরা শহরে এবং , মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০২/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net