1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যুবলীগ নেত্রীর অবৈধ ইটভাটা ১০ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যুবলীগ নেত্রীর অবৈধ ইটভাটা ১০ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২০৪ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আরসিবি ফিক্স ইট ভাটায় অভিযান চালিয়ে ১০ দিনের মধ্যে ইট ভাটা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার (৫ মার্চ) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের আমতলায় অবস্থিত আরসিবি ফিক্স ইট ভাটায় অভিযান চালিয়ে এ নির্দেশ দেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন। জানা যায়, ইট ভাটাটি পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেই এবং আমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে অবস্থিত।

ভাটার মালিক আলেয়া পারভীন বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানান, আ‍‍`লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় ১২-১৫ বছর ধরে স্কুলের পার্শ্বে ইট ভাটাটি চালিয়ে যাচ্ছিলেন তিনি। আমরা এবং স্কুল কতৃপক্ষ বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো ফল পাইনি।

তাঁরা আরও বলেন, শুধু এই একটি ইট ভাটা নয় আমাদের বালিয়াডাঙ্গী উপজেলায় আরও কিছু ইট ভাটা অনুমোদন নেই এবং সেগুলো বিদ্যালয় গুলোর কাছাকাছি অবস্থিত। আমরা চাই সেই ইট ভাটা গুলোও উপজেলা প্রশাসন দ্রুত ভেঙে ফেলবেন।
ঠাকুরগাঁও জেলার প্রবীণ সাংবাদিক তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন, আলেয়া পারভীন এর মত অনুনোমোদিত ও বিদ্যালয়ের পার্শ্বে যত গুলো ইট ভাটা আছে সবগুলোই এভাবে ভেঙে ফেলা প্রয়োজন। আশা করছি প্রশাসন সবগুলো ইট ভাটায় অভিযান চালিয়ে অনুনোমোদিত ইট ভাটা গুলো ভেঙে ফেলবেন। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে আজকে এ অভিযান চালানো হয়। এখানে এসে আমরা দেখতে পাই ইট ভাটাটিতে খড়ি জ্বালানো হয়, ইট ভাটাটি বিদ্যালয়ের কাছে এবং ইট ভাটাটি পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেই। আমরা প্রায় ২-৩ ঘন্টা ভেকু দিয়ে ইট ভাটাটি ভাঙার চেষ্টা করেও ভাঙতে পারিনি। তাই ইট ভাটার মালিক আলেয়া পারভীন কে ১০ দিনের সময় দিয়েছি ইট ভাটাটি ভেঙে ফেলার জন্য। উনি ১০ দিনের মধ্যে ভেঙে ফেলতে রাজি হয়ে মুচলেকায় স্বাক্ষর দিয়েছেন। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net