1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিশু ধর্ষণের ঘটনায় আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

শিশু ধর্ষণের ঘটনায় আটক-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৯১ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে আট বছর বয়সী এক মেয়েশিশু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ধর্ষণের এ ঘটনায় শিশুটির দুলাভাই সজীব শেখকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ মার্চ) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গত বৃহস্পতিবার শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে আটক করা হয়। ঐদিন সকালে ভুক্তভোগী শিশুটিকে অচেতন অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুরে শিশুটিকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে এবং সর্বশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণির ওই শিশু কয়েকদিন আগে আপন বোনের শ্বশুরবাড়ি সদর উপজেলার নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে যায়। এরপর থেকেই বোনের শ্বশুর হিটু শেখের কুনজরে পড়ে শিশুটি। গত বুধবার রাতে শিশুটি ঘুমিয়ে পড়লে তাকে ধর্ষণ করে হিটু শেখ। বৃহস্পতিবার সকালে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় দুই দিনে এ পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।


এদিকে আটককৃতদের ফাঁসির দাবিতে ফুসে উঠেছে মাগুরারা সর্বস্তরের জনগণ, তারা ভায়নার মোড়ে সড়ক অবরোধ ও সদর থানা ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বলে জানা গেছে ।

মােঃসাইফুল্লাহ মাগুরা।
তাং ০৭/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net