ঢাকা   ১০:৫০:২৩ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মাগুরায় আলোচিত শিশুকন্যা ধর্ষণের ঘটনায় বোনের শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, ৪জনই আটক!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৫০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় আলোচিত ৮ বছরের শিশুকন্যা ধর্ষণের ঘটনায় ৮ মার্চ শনিবার দুপুরে নির্যাতিতার মা বাদি হয়ে ৪জনকে আসামি করে থানায় মামলা করেছে।

 

মামলায় বোনের শ্বশুর হিঠু শেখ, বোন জামাই সজিব শেখ, দেবর রাসুল শেখ ও শাশুড়ি জায়েদা খাতুনকে অভিযুক্ত করা হয়েছে। তারা চার জনই আটক রয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী গণমাধ্যমকে জানান, দুপুরে নির্যাতিতার মা বাদী হয়ে মাগুরা থানায় মামলা দিলে তা আমলে নিয়েছে পুলিশ। ইতোমধ্যে অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, বোনের বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার (৬ মার্চ) ধর্ষণের শিকার হয় তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ৮ বছরের এক কন্যাশিশু। অজ্ঞান অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতাল ও পরে ফরিদপুরে ভর্তি করা হয়। জ্ঞান না ফেরায় পরে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৮/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি