1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

তিতাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৭৮ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা তিতাস উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলনের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি পদে ডা: আব্দুল হান্নান, সহ-সভাপতি মুফতি মো: মহিউদ্দিন, ক্বারী সফিকুল ইসলাম, হাফেজ মো: আনোয়ার, সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসেন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ জামিল, সাংগঠনিক সম্পাদক মো: শেখ ফরিদ ও ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো: মনিরুজ্জামানের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি তাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পশ্চিম জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা বশির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মো: আনোয়ার হোসাইন ও কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক মুহাম্মদ মনিরুজ্জামান।

এসময় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ একটি ইসলামীক রাজনৈতিক দল। এদেশের মাটি-মানুষ ও মানবতার পক্ষের একটি রাজনৈতিক সংগঠন।এসময় দলটির উপজেলা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net