ঢাকা   ১০:৩০:৫১ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

তিতাসে ব্যবসায়ীদের সংগঠন আই.বি.ডব্লিউ.এফ-এর ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৪৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই.বি.ডব্লিউ.এফ) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার কেশবপুর রোড সংলগ্ন বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে এ দোয় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন তিতাস উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ছবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলার আই.বি.ডব্লিউ.এফ এর সভাপতি এডভোকেট মো: আব্দুল আউয়াল। এসময় উক্ত সংগঠনের তিতাস উপজেলার সেক্রেটারি মো: নুর আলম সরকারের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আই.বি.ডব্লিউ.এফ দাউদকান্দি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মনিরুজ্জামান বাহলুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.বি.ডব্লিউ.এফ এর কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি মুহাম্মদ খাইরুল বাশার, তিতাস উপজেলার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, উপদেষ্টা সালাউদ্দিন সরকার ও আই.বি.ডব্লিউ.এফ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মো: আব্দুর রহমান প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী, জামায়াতের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন উপজেলার মঙ্গলকান্দি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আমিন। পরে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি