1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এস. আলম ইসরাৎ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এস. আলম ইসরাৎ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৩৪ বার

নিজস্ব প্রতিনিধিঃ

নরসিংদী সদরের আমদিয়া ইউনিয়নে অবস্থিত সরকারী শিক্ষা প্রতিষ্ঠান ‘বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়’-এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ-এর কৃতি সন্তান, মরহুম বাবু মিয়ার সুযোগ্য দৌহিত্র, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ।

একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এস. আলম ইসরাৎ যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হ্যারিওট-ওয়াট থেকে বিবিএ সম্পন্ন করে বর্তমানে চাটার্ড একাউন্ট্যান্টে অধ্যায়নরত এবং নারায়ণগঞ্জ আইন কলেজে এলএলবি শেষ বর্ষে শিক্ষানবিশ আছেন।

ছাত্রদলের রাজনীতির মাধ্যমে পারিবারিক ঐতিহ্যগতভাবেই রাজনৈতিক অঙ্গনে অভিষেক এস. আলম ইসরাৎ-এর। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা। ২০১০ সালে প্রতিষ্ঠিত দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’-কেন্দ্রীয় নির্বাহী কমিটির তিনি সহ-সাধারণ সম্পাদক ও দেশব্যাপী জেলা কমিটির সমন্বয়ক এবং ৩১ দফা প্রচার কেন্দ্রের কার্যকরী সদস্য। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি।

উল্লেখ্য যে, এস. আলম ইসরাৎ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোঃ নূর আলম মিয়ার কনিষ্ঠ পুত্র এবং গ্রীস বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের নির্বাচন কমিশনার এস. আলম নিপু এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি-বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীবের ছোট ভাই।

উল্লেখ্য যে, ১৯৯২ সালে এস. আলম ইসরাৎ এর দাদা মরহুম আবদুল কাদির মিয়া (বাবু মিয়া)’র নামে প্রতিষ্ঠিত ‘বাবু মিয়া উচ্চ বিদ্যালয়’ এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সম্মতিতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জানে আলম সাহেব সহ প্রতিষ্ঠাতা পরিবারের সকলের এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমর্থনে উক্ত এডহক কমিটির সভাপতি পদে এস. আলম ইসরাৎ-এর নাম প্রস্তাব করা হয়। সকলের প্রত্যাশা সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে তরুণ এডহক কমিটির সভাপতি এস. আলম ইসরাৎ-এর মেধাবী ও সুযোগ্য নেতৃত্বে এবং সকলের দোয়া, ভালবাসা, সমর্থন ও সহযোগিতায় তিনি একটি সুন্দর ম্যানেজিং কমিটি উপহার দিবেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net