1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশকে কেন ভারতের অংশ বলা ঠিক নয় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

বাংলাদেশকে কেন ভারতের অংশ বলা ঠিক নয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৪৯৪ বার

সাহাদত হোসেন খান

গত পরশু আমিসহ অনেকে অর্থমন্ত্রী আফম মোস্তফা কামালের একটি উক্তির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছি। হয়তো অনেকে ভেবেছেন, তার সঙ্গে রাজনৈতিক শত্রুতা থেকে এ পোস্ট দেয়া হয়েছে। এ ধারণা মোটেও ঠিক নয়। মানুষ মাত্রই ভুল হয়। আমারও ভুল হয়। তবে আমি ভুল হলে স্বীকার করি এবং সংশোধন করি।
অর্থমন্ত্রী অত্যন্ত জ্ঞানী ও শিক্ষিত। তাকে স্মরণ করিয়ে দিলে তিনিও তার ভুল স্বীকার করে নিতেন। জানি না তাকে কেউ স্মরণ করিয়ে দিয়েছে কিনা। কেউ স্মরণ করিয়ে না দিলে তাকে আজীবন ভুলের বোঝা বহন করতে হবে। কয়েকদিন আগে তিনি লন্ডনে প্রবাসীদের এক অনুষ্ঠানে বলেছেন, নিজের দেশকে জানতে হবে। আমরা ভারতের অংশ। পরে তিনি ইংরেজিতে বলেন, ‘উই দি পিপল অব বাংলাদেশ আর পার্ট অব ইন্ডিয়া। ইট ইজ ট্রু ওয়ান্স উই ওয়েয়ার পার্ট অব ইন্ডিয়া।’ অর্থমন্ত্রীর এ কথার বাংলা অর্থ হলো আমরা বাংলাদেশিরা ভারতের অংশ। সত্যি একসময় আমরা ভারতের অংশ ছিলাম।
তিনি যদি শুধু ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ব্রিটিশ ইন্ডিয়া’ বলতেন তাহলে কারো পক্ষে ভুল ধরা সম্ভব হতো না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অর্থমন্ত্রী এ অর্থেই কথাটি বলেছেন। ইন্ডিয়া বা ভারত হলো আমাদের মতো ব্রিটিশ ভারতের একটি অংশ। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন দেশের জন্ম হয়। একটি ছিল ভারত এবং অন্যটি পাকিস্তান। আমরা পাকিস্তানের অংশ ছিলাম, ভারতের নয়। হতে পারে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু বাংলাদেশকে ভারতের অংশ বলা হলে আমরা আতঙ্কিত না হয়ে পারি না। প্রবাসীদের কাছে বাংলাদেশকে ভারতের অংশ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে অর্থমন্ত্রী নিজের দেশকে ছোট করেছেন। ভারতের পরিচয়ে আমাদের পরিচিত হওয়ার প্রয়োজন নেই। আমরা নিজের পরিচয়ে পরিচিত হতে চাই।
কথাবার্তা এবং চলার পথে অর্থমন্ত্রীর মতো আমাদেরও একই ধরনের একাডেমিক ভুল হয়। আমরা সব সময় ‘আমেরিকা’ বলি। শুদ্ধ-অশুদ্ধের বিচারে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘আমেরিকা’ বলা ঠিক নয়। আমেরিকা দুটি মহাদেশের নাম। একটি দক্ষিণ আমেরিকা এবং আরেকটি উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা কখনো মার্কিন যুক্তরাষ্ট্র অথবা কমপক্ষে যুক্তরাষ্ট্রও বলি না। বড়জোড় ইউএসএ বলি। কেউ সব জানে না। আমিও পৃথিবীর ইতিহাস-ভূগোল সব শিখে ফেলিনি। সাবেক সেনাপ্রধান জেনারেল মইন ইউ. আহমদের ‘শান্তির স্বপ্নে’ শিরোনামে আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে একটি জিনিস শিখেছি। জেনারেল মইন স্যান্ডহার্স্টে সামরিক প্রশিক্ষণ গ্রহণে লন্ডন যাবেন। যাবার আগে তিনি পিতার কাছ থেকে বিদায় নিতে যান। তার পিতা তাকে প্রশ্ন করেন, তুমি কি যুক্তরাজ্য আর ব্রিটেনের মধ্যে পাথর্ক্য জানো? জেনারেল মইন মাথা নেড়ে জবাব দেন, যুক্তরাজ্য হলো ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সম্মিলিত নাম। ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে সম্মিলিতভাবে বলা হয় ব্রিটেন।
আমরা অনেকে কথায় কথায় ব্রিটেন বলি। সরকারিভাবে ব্রিটেন কোনো দেশের নাম নয়, দুটি দ্বীপপুঞ্জের যৌথ নাম। সরকারি নাম হলো যুক্তরাজ্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net