1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার

 

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর জীবন সাহেবের বাগান বাড়িতে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ভাষানিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।

উক্ত অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মো: নোয়াব মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: গোলাম মাওলা, সাধারণ সম্পাদক হুমায়ুন মোল্লা, আছাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির, বিএনপি নেতা আলী আকবর ভুঁইয়া, হোমনা ডিগ্রি কলেজের সাবেক জিএস তোফায়েল আহমেদ, তিতাস উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, তিতাস উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আদিলুর রহমান আদিল, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, হোমনা উপজেলা বিএনপির সদস্য মহসীন, ভাষানিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহজালাল সরকার, বিএনপি নেতা কামরুজ্জামান, আবু ইউসুফ, মোসলেম উদ্দিন মেম্বার, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শাহআলম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, টুটুল রুহান, কাবিল, ইউনিয়ন বিএনপি নেতা ওয়াসিম, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল মেম্বার, জয়পুর ইউনিয়ন বিএনপি নেতা কাজী মনিরুল ইসলাম, জয়পুর ইউনিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন, যুবদল নেতা সাইদুল ইসলাম বাবুল ও সোলেমানসহ বিএনপির স্থানীয় শত শত নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও জার্মান প্রবাসী মো: আবু হানিফ। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net