1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ভেজাল বিরোধী অভিযান ৩ টি প্রতিষ্টানকে অর্থদন্ড - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

কক্সবাজারে ভেজাল বিরোধী অভিযান ৩ টি প্রতিষ্টানকে অর্থদন্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৭৫ বার

মোঃ ওসমান গনি (ইলি):

কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে শহরের বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি প্রতিষ্টানে ৩ টি মামলা এবং ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৩ মার্চ বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী।ল

এ সময় সাথে ছিলেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা । আনসার ব্যাটেলিয়ন, বিএসটিআই টিম, কক্সবাজার এর সহায়তায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে নিরাপদ খাদ্য সামগ্রী মনিটরিং এর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের লারপাড়া এলাকায় মুনতাইজ আইসক্রিম কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর রং,স্যাকারিন দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল আইসক্রিম তৈরির জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯’ আইনে, ২৫ হাজার টাকা ।

লারপাড়াস্থ নাজিম আচার কারখানাকে লাইসেন্সবিহীনভাবে আচার কারখানা পরিচালনা এবং নকল বিএসটিআই নাম্বার ব্যবহার করে প্যাকেটজাত আচার বাজারজাতকরণের দায়ে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আইনে ১০ হাজার এবং শহরের বদর মোকাম এলাকায় একটি সুপার শপে

অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপী তৈরি,ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদনব্যতীত, তারিখ ও উৎপাদন মেয়াদ উল্লেখ ব্যাতীত নিজস্ব মোড়কে বিভিন্ন পণ্য বাজারজাতকরনের দায়ে ১০ হাজার অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউশন দিয়েছেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল ও বিএসটিআই ইন্সপেক্টর রঞ্জিত মল্লিক । এদিকে সচেতন মহলের দাবী ঈদ উপলক্ষে কাপড়ের দোকানে গলাকাটা বানিজ্য বিষয়ে অভিযান পরিচালনা করার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net