1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশ কর্মকর্তাকে বাড়ি ছাড়তে বলার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

পুলিশ কর্মকর্তাকে বাড়ি ছাড়তে বলার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ২৮৪ বার

সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও : ‘করোনাভাইরাসের শঙ্কায়’ ঠাকুরগাঁওয়ের এক পুলিশ কর্মকর্তার পরিবারকে বাড়ি ছাড়তে বলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাতে এ অভিযোগ করেন ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (অপারেশন) নাজমুল হক।

শুধু তিনি নন, ওই বাড়িতে কনেস্টবল আলমগীর ও এএসআই জসিমও পরিবার নিয়ে বাস করতেন। তাদেরকেও হয়রানি করে বাড়ি ছাড়তে বাধ্য করেছেন ওই বাড়ি মালিক রতন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ কর্মকর্তা নাজমুল হক কে জানান, গত ১১ জানুয়ারি ঠাকুরগাঁও পৌরসভার জমিদারপাড়ার বাসিন্দা রতন নামের এক ব্যক্তির বাড়ির দ্বিতীয় তলায় ফ্ল্যাট ভাড়া নেন। তখন থেকে সেই বাড়িতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বাস করছেন তিনি।
“বাড়ি ভাড়া নেয়ার পর থেকে বাড়ি মালিক রতন ও তার স্ত্রী আমাদের সাথে ভালোই ব্যবহার করতেন। দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নানাভাবে হয়রানি করতে শুরু করেন বাড়ির মালিক।”
সম্প্রতি বাড়ি ছেড়ে দেওয়া পুলিশ কনেস্টবল আলমগীর কে বলেন, “করোনার আগে বাড়ি মালিক রতন ও তার স্ত্রী আচরণ ভালোই ছিল। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পর থেকেই ঘর ছেড়ে দিতে মালিকপক্ষ নানা চাপ দেয়।
ঠাকুরগঁাও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, “কিছুদিন আগেও ওই বাড়ি মালিক দুই পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ঘর ছাড়া করেছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কথা বলার জন্য বাড়ি মালিক রতনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net