1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় বিশিষ্ট নাগরিকদের সম্মানে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নকলায় বিশিষ্ট নাগরিকদের সম্মানে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় বিশিষ্ট নাগরিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নকলা জামায়াতের ইসলামির আমির মাওলানা গোলাম সারোয়ার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য, বিভাগীয় সেক্রেটারি প্রচার ও মিডিয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী গোলাম কিবরিয়া (ভিপি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মজলিসে শুরার সদস্য মু. ফারদিন হাসান হাসিন। এসময় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন নকলা উপজেলা শাখা ও হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমী, হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, নকলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ওলামা দলের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ , সদস্য রাব্বেনুর চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, বিএনপি নেতা গোলাম মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাইয়্যান আল মাহাদি অনন্ত, উপজেলা গণঅধিকার পরিষদ নেতা সোহেল রানা, কলেজ শিক্ষক গোলাম মাসুম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম সারোয়ার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপজেলা হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net