1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে ৪ কঙ্কাল চুরি !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৭০ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শুটকিহারি কবরস্থান থেকে ৪টি কবর খুঁড়ে মানুষের মাথার খুলি ও হাড়গোড় চুরির ঘটনা ঘটেছে।
রোববার (৩০ মার্চ) রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। কঙ্কাল চুরি হওয়া ব্যক্তিরা হলেন- মহেশখালী গ্রামের মৃত সিদ্দিকা বেগম, নাজু মিয়া, শরীফা খাতুন ও সিফাত আল হাসান। সকালে স্থানীয়রা দেখতে পান, কবরগুলো খোঁড়া এবং মরদেহের কোনো অস্তিত্ব নেই। পরে কবরস্থান থেকে প্রায় ২০০ মিটার দূরে ভাতারমারি ফার্ম নামক ব্রিজের নিচে একটি ব্যাগের ভেতর থেকে একটি মানুষের মাথার খুলি ও কিছু হাড়গোড় উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে কবরস্থানে ছুটে যান স্বজনরা। তারা কাঁদতে কাঁদতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সিদ্দিকা বেগমের ছেলে বলেন, ‘আমার মায়ের কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, এটা ভাবতেই আমার শরীর শিউরে উঠছে। যারা এই কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নাজু মিয়ার পরিবারের সদস্য মোখলেসুর বলেন, ‘কবরস্থানে এমন ঘটনা ঘটবে, তা আমরা স্বপ্নেও ভাবিনি। আমরা আতঙ্কিত। প্রশাসন যেন দ্রুত অপরাধীদের খুঁজে বের করে।’ শরীফা খাতুনের পরিবারের বড় ছেলে রফিকুল বলেন, ‘আমরা আমাদের প্রিয়জনকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি, তার ওপর এমন ঘটনা আমাদের আরও বিপর্যস্ত করে তুলেছে।’ সিফাত আল হাসানের পরিবারের বাবা কামাল হোসেন বলেন, ‘এই ঘটনায় আমরা হতবাক ও মর্মাহত। আমাদের পরিবারের সদস্যদের কঙ্কাল চুরির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’ ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, ‘আমরা ঘটনাটি জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি এবং অপরাধীদের শনাক্ত করার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net