1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারী কেলেঙ্কারির মহানায়ক উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমানের বদলি :জনমনে অসন্তোষ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

নারী কেলেঙ্কারির মহানায়ক উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমানের বদলি :জনমনে অসন্তোষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার

গোদাগাড়ী প্রতিনিধি:

সাংবাদিকদের মানববন্ধন ও স্থানীয় জনসাধারণের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে বদলি করা হয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিতর্কিত উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমানকে। এই কর্মকর্তাকে অসামাজিক কাজে ও নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে বদলি করা হয়েছে ।

ঘটনার সূত্রপাত, গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় জনগণ হাফিজুর রহমান ও ইউএনও’র বাসার কাজের মেয়ে রুবিনার সাথে উপজেলার রূপালী ভবনের দ্বিতীয় তলায় আপত্তিকর অবস্থায় আটক হয়। ঘটনা জানতে পেরে দৈনিক জনকণ্ঠের উপজেলা প্রতিনিধি অলিউল্লাহসহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে যান। পরবর্তীতে ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।এতে উপজেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়।

এই ঘটনায় খবর প্রকাশ হওয়ায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিকসহ স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন হাফিজুর। অভিযোগ রয়েছে, গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন এবং বর্তমান ইউএনও ফয়সাল আহমেদের প্রত্যক্ষ মদদেই এই মামলা দায়ের করা হয়। ১ মার্চ ও ৬ এপ্রিল যথাক্রমে গোদাগাড়ী মডেল থানায় ও রাজশাহীর আদালতে পৃথক দুটি মামলা করা হয়।

এসব ঘটনার প্রতিবাদে সোমবার (৮ এপ্রিল) দুপুরে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের গেটে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিক সমাজ ও জনসাধারণ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন দুর্নীতিবাজ ও চরিত্রহীন কর্মকর্তাকে বরখাস্ত না করে বদলি করে সাময়িক সমাধান দেওয়া হচ্ছে। আমরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট নই, তাকে শাস্তির আওতায় আনতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি—সাইফুল ইসলাম (আমার দেশ), জামিল (কালবেলা), আব্দুল খালেক (সংগ্রাম), সারোয়ার সবুজ (উপচার), আবু তাহের (সময়র আলো), মানিক হোসেন (মানবকণ্ঠ), মনিরুল ইসলাম (নববাণী) এবং অলিউল্লাহ (জনকণ্ঠ)। এছাড়াও অংশ নেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ও অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্যরা।

প্রসঙ্গত, হাফিজুর রহমানের বিরুদ্ধে আগেও বিভিন্ন দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠে আসে। ১৮ আগস্ট ২০২৪ সালে ১৭৫৬ নম্বর ডকেটে তার বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও নারীসংক্রান্ত ঘটনায় অভিযোগ জমা পড়ে রাজশাহী জেলা প্রশাসকের কাছে।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন, “শুধু বদলি নয়—এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং ইউএনও ফয়সাল আহমেদসহ জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে নামবে সাংবাদিক সমাজ ও জনগণ।”

এ বিষয়ে রাজশাহী প্রধান উপদেষ্টা বরাবর মামলা প্রত্যাহার চেয়ে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net