1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশলয় প্রতিষ্টাতা চৌধুরী মুহাম্মদ তৈয়ব'র স্মরণ সভায় বক্তারা- “তিনি শুধু শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন সকলের অনুপ্রেরণার উৎস" - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

কিশলয় প্রতিষ্টাতা চৌধুরী মুহাম্মদ তৈয়ব’র স্মরণ সভায় বক্তারা- “তিনি শুধু শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন সকলের অনুপ্রেরণার উৎস”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও

“তিনি শুধু সকলের প্রিয় শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন সকলের অনুপ্রেরণার উৎস। তাঁর জ্ঞানের গভীরতা, শিক্ষা দেওয়ার অনন্য পদ্ধতি এবং শিক্ষার্থীদের  প্রতি ভালোবাসা একজন সত্যিকারের আদর্শ শিক্ষক হিসেবে আমৃত্যু  তুলে ধরেছেন। স্যারের শিক্ষা, আদর্শ এবং ভালোবাসা আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে পথ দেখাবে। তিনি আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন।”

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক  আলহাজ্ব চৌধুরী মুহাম্মদ তৈয়ব’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

১৩ এপ্রিল (রবিবার)  কিশলয় বালিকা স্কুল মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মাষ্টার ওমর ফারুক।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম। শিক্ষক এহেছান আল মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এসএম মনজুর।

বিশেষ অতিথিদের মধ্যে ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখা ব্যবস্থাপক রিদোয়ানুল হক, কমার্স ব্যাংক খুটাখালী শাখা ব্যবস্থাপক মোঃ আবদুল হাই, খুটাখালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জিয়াউল আলম ও মরহুমের বড় পুত্র তাহমিদ উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শিক্ষক এসএম আকবর হোসাইন খোকন, শিক্ষার্থী মাশহুরিন নাওয়ার তাসকিন ও ইশরাত জাহান আফনান।

এসময় কর্মরত শিক্ষক শিদুল শর্মা, এহেছানুল কবির, জয়নাব বাহার, রিদোয়ানুল হক, নাজমা আক্তার সিদ্দিকী, আজিজুর রহমান, নুরুল ইসলাম,  বেলাল উদ্দিন,  মোঃ তাসনিম উদ্দিন,  মোছাদ্দিকা মৌনিন, প্রোমে মার্মা, শাহজান চৌধুরী ও নুরুল আমিন কাদেরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সকালে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন পাঠ করা হয়। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আলম।

উল্লেখ্য, আলহাজ্ব চৌধুরী মুহাম্মদ তৈয়ব  ২০২৪ সালের ৩ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মিলেনিয়াম স্কলার্স স্কুলসহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।
১৩/৪/২০২৫
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net