ঢাকা   ০৭:০৮:১২ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

দ্রুতই প্রাথমিকে বড় নিয়োগ – মাগুরায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবার আগে। প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজাতে শিক্ষার বিকেন্দ্রীকরণের জন্য কাজ করে যাচ্ছে এ সরকার। এছাড়া প্রাথমিকে জনবল কাঠামো বৃদ্ধি করতে দ্রুতই বড় ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মাগুরায় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শনিবার দূপুরে মাগুরা অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সাবেক জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষার উপ পরিচালক মোঃ জয়নাল আবেদীনসহ শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ । অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে মাঠ পর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা ও দাবি-দাওয়া তুলে ধরেন। মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান প্রাথমিক শিক্ষাকে আনন্দময় ও শিশুর উপযোগী করে গড়ে তুলতে অচিরেই সংগীত, শরীরচর্চা ও ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের দাবির প্রেক্ষিতে তিনি শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টি বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছেন বলে জানান। এছাড়া প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানান এই উপদেষ্টা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৯/৪/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি