1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে লিগাল এইড দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের

মাগুরায় নানা আয়োজনে লিগাল এইড দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার

মোঃ সাইফুল্লাহ:

দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ কর ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার মাগুরায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫। এ উপলক্ষে সকাল থেকে নানা কর্মসূচি পালন করেছে জেলা লিগাল এইড কার্যালয় ।

জেলা লিগাল এইড কমিটির আয়োজনে সকাল থেকে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা,লিগাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন বিচারক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত ভবন চত্বরে আয়োজিত আলোচনা সভায় জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র সহকারী জেলা জজ ও জেলা লিগাল এইড অফিসার শান্তা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতি শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুব আকবর কল্লোল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগরসহ অন্যরা। বক্তারা বলেন, জেলা লিগাল এইড অফিসের মাধ্যমে প্রতি বছর অসংখ্য নিম্ন আয়ের ও মামলা চালাতে অক্ষম জনগণ বিনামূল্যে আইনি সেবা পেয়ে থাকেন। এছাড়া সালিশ মীমাংসার মাধ্যমে অনেক অভিযোগ নিষ্পত্তিতে সংস্থাটি বিশেষ ভূমিকা রাখছে। যা সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা তৈরি করছে বলে আমরা মনে করি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা / ২৮ এপ্রিল ২৫

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net