1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে উত্তাল শাহবাগ, রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে উত্তাল শাহবাগ, রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২২২ বার

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত ও লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

আজ শনিবার বেলা ৩টার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),  ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ছাত্র-জনতা।

উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ বেশ কয়েকজন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকালে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে উপদেষ্টা পরিষদের এই বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সরকারের একটি সূত্র জানিয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও সাম্প্রতিক পরিস্থিতি ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে আলোচনা হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net