1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারের হেমায়েতপুরে এক ইজি বাইক চালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

সাভারের হেমায়েতপুরে এক ইজি বাইক চালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৭৭ বার

রাউফুর রহমান পরাগ :

জামালপুর এলাকার দুলাল মিয়ার ছেলে ইজিবাইক চালক আব্দুল আজিজ কে পাওনা টাকার জন্য কোমরে শিকল ও তালা দিয়ে বেধে রাখার অভিযোগ উঠেছে সাভারের হেমায়েতপুর জাদুরচর এলাকায় বসবাসরত ইজিবাইক ব্যবসায়ী রংপুর এলাকার রফিক এর বিরুদ্ধে।

রবিবার ১৮ই মে সকালে সাভারের তেতুলঝরা ইউনিয়নের জাদুরচর এলাকার মধুর চরে এই ঘটনা ঘটে ।

ভুক্তভোগী আজিজুল ইসলাম জানায়, গেল রোজায় রফিকের একটি ইজি বাইক আজিজুল ভাড়ায় চালানোর সময় ছিনতাইকারীরা ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়।

তারপর স্থানীয়রা বিচার সালিশ করে আজিজুল কে ৭০ হাজার টাকা জরিমানা করলে, আজিজুল প্রতিদিন কাজ করে এ যাবত পর্যন্ত ২০ হাজার টাকা পরিশোধ করেন ।

কিন্তু তার মাথায় আঘাত পাওয়ার কারণে গতকাল কাজে যেতে পারেনি তাই তিনি দৈনিক ৫০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও দিতে পারেনি।

তারই সূত্র ধরে, অমানবিকতার শেষ পর্যায়ে ভুক্তভোগী আজিজের বাসায় এসে পাওনাদার রফিক তাকে শিকল ও তালা দিয়ে জানালার গ্রিলের সাথে বেঁধে রেখে যায়।

অবশেষে বিষয়টি জানাজানি হওয়ার পর বেলা বারোটার দিকে স্থানীয় আশিক সহ বেশ কয়েকজন তালা ভেঙ্গে ইজিবাইক চালক আজিজ কে মুক্ত করে।

 

এ বিষয়ে সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা কে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net