1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন, সভাপতি রিয়াজ সম্পাদক নিজাম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন, সভাপতি রিয়াজ সম্পাদক নিজাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩১৮ বার

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে সংগঠনের সভাপতি মো: রিয়াজুর রহমান রিয়াজ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন দরবেশ-এর সঞ্চালনায় এক বিশেষ জরুরী সভায় বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর কার্যনির্বাহি কমিটি পুনর্গঠন করা হয়।

সভায় কার্যনির্বাহি কমিটির নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে নিম্নে উল্লেখিত কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কার্যকরী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মো: রিয়াজুর রহমান রিয়াজ (ডেইলি ইন্ডাস্ট্রি) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো: নিজাম উদ্দিন দরবেশ ( দৈনিক বর্তমান)।এছাড়াও পুনর্গঠিত কমিটিতে সহ সভাপতি পদে নাসির আল মামুন (আজকের প্রভাত) ও মুহাম্মদ নূরে আলম (বরষণ) (দৈনিক সংগ্রাম), যুগ্ম সাধারণ সম্পাদক পদে অয়ন আহমেদ ( প্রতিদিনের চিত্র বিডি ডটকম) ও মনিরুল ইসলাম রোহান ( দৈনিক নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক পদে মো: রুমাজ্জল হোসেন রুবেল (দৈনিক বাংলার নবকন্ঠ), প্রচার সম্পাদক পদে মো: কামরুল হাসান (চ্যানেল আই) ও নারী বিষয়ক সম্পাদক পদে মরিয়ম বেগম (মানবজমিন) নির্বাচিত হন। কমিটির নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন খন্দকার আলমগীর হোসাইন ( দৈনিক বর্তমান কথা), মো: দেলোয়ার হোসেন (রেজা মাহমুদ) ( দ্যা নিউ নেশন) ও আল আমিন সেলিম ( দৈনিক গণমানুষের আওয়াজ)।

সভায় নেতৃবৃন্দ বলেন, সচিবালায়ের অভ্যন্তরে যারা দীর্ঘ বছর সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের পুনর্বাসনে ব্যস্ত ছিল তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসররা যাতে ভোল পাল্টিয়ে কোনোক্রমেই আবারও বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে সকলকে সর্বদা সজাগ ও ঐক্যমত থাকার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net