ঢাকা   ১২:৩২:৪৬ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নিজামী-মুজাহিদ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগ করেছেন : ডা. তাহের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৩০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জামায়াত একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। শহীদ আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগ করেছেন। তাদের পরিচালিত মন্ত্রণালয়গুলো জোট সরকারের আমলে দুর্নীতিমুক্ত ছিল, যা তখনকার ফ্যাসিবাদী সরকারও স্বীকার করতে বাধ্য হয়েছিল।

শুক্রবার (৩০ মে) চট্টগ্রামের বাকলিয়া থানার একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ১৯৭১ সালে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করেন। এভাবে একের পর এক দেশবিরোধী শাসক জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেন। সর্বশেষ ফ্যাসিস্ট নেত্রীর নেতৃত্বে দেশের সম্পদ লুট করে ৩০০ আসনের এমপিরাও পলাতক রয়েছেন। এমনকি উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি