1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ফলের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে ফলের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৪৩ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার শহরের বড়বাজার ও বাজার ঘাটা এলাকার বেশ কয়েকটি ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ মে) জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো আল্লাহর দান ফল বিতান- ১০ হাজার, সাতকানিয়া ফল বিতান ১০ হাজার, হারুন স্টোর ৫ হাজার, কে ডি এম স্টোর ৮ হাজার, এস কে ফল বিতান ৫ হাজার, ফয়েজ স্টোর ২ হাজার, বিসমিল্লাহ স্টোর ২ হাজার, শাহরিয়ার এণ্টারপ্রাইজ ১৫ হাজার টাকা।

দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অধিক দামে পণ্য বিক্রয় করা, নষ্ট ফলমূল বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, নোংরা পরিবেশে খাদ্যপণ্য গুদামাজাতের অভিযোগে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হুসাইন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

কক্সবাজার জেলা আনসার ব্যাটেলিয়নের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net