1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা চান্দিনায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন 

কুমিল্লা চান্দিনায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ২৯৬ বার

চান্দিনা প্রতিনিধি :
কুমিল্লা চান্দিনায় বিয়ের প্রলোভনে এক কিশোরী (১৫) কে রাতভর ধর্ষণ ও স্বামীর স্বীকৃতি না-দেওয়ায় ওই কিশোরী বিষপানে আত্মহত্যা চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। চান্দিনায় নুরিতলা গ্রামে এ ঘটনা ঘটে। রাতভর ধর্ষণ ও পরের দিনে ধর্ষকের পিতা-মাতা কর্তৃক মানসিক নির্যাতনের একপর্যায়ে সোমবার সকাল ১০টার দিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কুচাই তলি কুমিল্লা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা জন্য ভর্তি করা হয়।

মেয়ের বাবা’র সাথে কথা বলে জানা গেছে,চান্দিনায় নুরিতলা গ্রামের পার্শ্বের বাড়ি মো.জামাল উদ্দিনের ছেলে মো.তানভির(২২), ধর্ষকের বাসায় নিয়ে যায়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে বেশ কিছুদিন শারীরিক সম্পর্ক গড়ে তোলে মো.তানভির । এরই প্রেক্ষিতে গত ৩ মে রবিবার সন্ধ্যায় ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে মো.তানভির তার বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে। পরদিন সকালে ছেলের বাবা-মা বিষয়টি জানতে পেরে মেয়েকে তাদের বাড়ি চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পরবর্তীতে এলাকার স্থানীয় মাতবর নজু মিয়াসহ ছেলের বাবা-মায়ের উপস্থিতিতে মেয়ে তাদের সম্পর্কের কথা জানায়। ওই কথা শুনে মেয়েকে মো.তানভিরের বাবা-মা মিলে অকথ্য ভাষায় গালাগালিজ করে ।

কিশোরীর পরিবার এ বিষয়ে চান্দিনা থানায় অফিসার ইনচার্জ এর কাছে অভিযোগ করলে মঙ্গলবার রাতে ১নং আসামী মো তানভীর হোসেন কে গ্রেফতার করে তার বাবা মা পলাতক আছে।এ ব্যাপারে এলাকাবাসীর ধর্ষন কারীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net