1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৩৭ বার

সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞায় “জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (সোমবার) বিকেল ৫:৪৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন-

সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, প্রিয় উপস্থিতি,

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

জুলাই অভ্যুত্থান-পরবর্তী কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে আমাদের অগ্রযাত্রার প্রথম বর্ষপূর্তিতে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন। আপনাদের আন্তরিক উপস্থিতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সম্মানিত সাংবাদিকবৃন্দ,

২০২৪ সালের জুলাই-আগস্টে বিপ্লবীদের তাজা রক্তের বিনিময়ে সংঘটিত হয়েছিল জুলাই অভ্যুত্থান। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রচিত হয়েছিল বিজয়ের ঐতিহাসিক এক উপাখ্যান। জুলাই ছিল ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের এক বিস্ময়কর জাগরণ। আমরা শুরুতেই স্মরণ করছি শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত ও আলী রায়হানসহ জুলাইয়ের সকল শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী এবং আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের, যাদের অসীম সাহস ও সীমাহীন আত্মত্যাগে রচিত হয়েছে মুক্তির নব ইতিহাস। দেশ হয়েছে স্বৈরাচার মুক্ত, জনগণ ফিরে পেয়েছে মুক্ত স্বাধীন পরিবেশ। আমরা শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, আহত ও পঙ্গুত্ববরণকারীদের আশু সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।

প্রিয় উপস্থিতি,

আধিপত্যবাদী ভারতের প্রেসক্রিপশনে ২০০৯ সালে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণহত্যা, লুটপাট, দুর্নীতি, নারী নির্যাতন, অর্থপাচার, সামাজিক বিভাজন সৃষ্টি ও নাগরিকদের মৌলিক অধিকার হরণের মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচারব্যবস্থা, গণমাধ্যম ও প্রশাসনকে দলীয়করণ করে দেশে চূড়ান্তভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে।

মেধাবীদের উপেক্ষা করে দলীয় লোকবল নিয়োগের একটি কৌশলগত মাধ্যম ছিল বিতর্কিত কোটা ব্যবস্থা। শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা। এ দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের তীব্র ছাত্রআন্দোলনের মুখে সরকার অযৌক্তিক কোটাপ্রথা বাতিল করতে বাধ্য হয়েছিল। কিন্তু ২৪-এর ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সেই কোটাব্যবস্থা পুনর্বহালের জন্য নানা ধরনের টালবাহানা ও কূটকৌশলের আশ্রয় নেয় শেখ হাসিনা সরকার। এর প্রতিবাদেই শুরু হয় আন্দোলন, যার সাথে যুক্ত হয় বিগত ১৫ বছর ধরে নির্যাতনের শিকার প্রতিটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর। ফলশ্রুতিতে কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়, যা ছিল সময়ের অনিবার্য দাবি ও বাস্তবতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net