ঢাকা   ০৭:৩১:১০ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা 

বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৩২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওই ঘটনায় অন্তত দেড় শ’ জন আহত হয়েছে, যাদের বেশির ভাগই শিশুশিক্ষার্থী।

আহতদের মধ্যে দগ্ধ ৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ সোমবার দুপুরে ঢাকার বার্ন ইনস্টিটিউটে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা: সায়েদুর রহমান। এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্তর্বতী সরকারের ছয়জন উপদেষ্টা তার সাথে ছিলেন।

তিনি জানান, আহত শিক্ষার্থীদের বেশির ভাগই দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। তাদের বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও উত্তরার আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি